RAW
ছোট বেলায় এই সপ্তম কি অষ্টম শ্রেনিতে পড়ি। তখন আমার এক মাস্টারমশাইয়ের মুখে "র" এর খুব গল্প শুনতাম। আর তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে "র" তে চাকরি করার। কিন্তু দুঃখের বিষয় বড় হয়ে আর "র" তে চাকরি করার যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে যাই হোক, আমার এই পোষ্ট টি শুধু গল্পের মত পড়বেন। এটি নিয়ে বেশী ভাবার প্রয়োজন নেই।